রিটার্ন ও রিফান্ড পলিসি

⚠️ অর্ডার করে পণ্য গ্রহণ না করলে

  • অর্ডার করার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য গ্রহণ না করলে, অথবা ডেলিভারির পর পণ্য রিটার্ন করলে — সেক্ষেত্রে ১০০ টাকা ডেলিভারি চার্জ কাস্টমারকেই পরিশোধ করতে হবে
  • দয়া করে নিশ্চিত হয়ে অর্ডার করুন — অযথা অর্ডার করে কুরিয়ার খরচ নষ্ট করবেন না

পণ্যে সমস্যা থাকলে — ৩ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

  • ভুল পণ্য, ত্রুটিপূর্ণ পণ্য বা ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে ডেলিভারির ৩ দিনের মধ্যে রিপ্লেসমেন্ট দেওয়া হবে
  • পণ্য অবশ্যই অক্ষত/ইনট্যাক্ট অবস্থায় থাকতে হবে (সিল, স্টিকার বা প্যাকেজিং খোলা যাবে না)
  • ত্রুটি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে

আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক

  • পণ্য মিসিং, ভাঙা বা ভুল পণ্য পাওয়ার অভিযোগের ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনে পণ্য বুঝে নিন অথবা আনবক্সিং ভিডিও ধারণ করুন
  • ভিডিও ছাড়া এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হবে না

রিটার্ন প্রযোজ্য নয়

  • ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা সিল খোলা পণ্য
  • রিসেল করা যায় না এমন অবস্থার পণ্য

রিটার্নের কুরিয়ার চার্জ কে দেবে?

  • পণ্যের ত্রুটির কারণে রিটার্ন হলে সম্পূর্ণ কুরিয়ার চার্জ Style BD Care বহন করবে
  • মন পরিবর্তন বা পছন্দ না হওয়ার কারণে রিটার্ন হলে সম্পূর্ণ কুরিয়ার চার্জ কাস্টমারকে বহন করতে হবে

রিফান্ড

  • রিটার্ন পণ্য আমাদের হাতে পৌঁছে চেক করার ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রসেস করা হবে
  • বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রিফান্ড দেওয়া হবে